বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ ১৫ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দু’শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাউসা ইউনিয়নের  সুজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,  গত বুধবার দুপুরে খেলা করার সময় ওই গ্রামের রঙ্গিলা মিয়ার শিশু পুত্র মারুফ মিয়া ও কাছন মিয়ার ছেলে নুর মিয়ার মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পরিবারের লোকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামের মুরুব্বীয়ান বিষয়টি আপোষে দেখে দেয়ার উদ্যোগ নেয়। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালের দিকে কাছন মিয়ার পক্ষের আলী বক্স তার লোকজন নিয়ে সুজাপুর পয়েন্টে মার্কেটের সামনে রঙ্গিলা মিয়ার ছেলেকে মারপিট শুরু করে। খবর পেয়ে রঙ্গিলা মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌছুলে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের  ১৫ জন লোক আহত হয়। স্থানীয় লোকজন আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত আয়েদ আলী (১৫), রুবেল মিয়া (১৮) ও পরনা বেগম (৩২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর আহত আলী বক্স (৩৫), আব্দুল আলী (২০), সাহেদ আলী (১৪), জাহেদ আলী (১২), রঙ্গিলা মিয়া (৬০), নাজমা বেগম (১৯), মুজিবুর রহমান (৪২) ও সঞ্জব আলী (৩৯)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে আহত রঙ্গিলা মিয়া প্রতিপক্ষের লোকজন তার বাড়িঘর ভাংচুরের অভিযোগ করেছেন। প্রতিপক্ষ আলী বক্স তা অস্বীকার করেন। ঘটনার পর পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com