মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আমিনুর রশীদ এমরানের মুক্তি ও অবরোধের সমর্থনে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরান-এর মুক্তি ও সারাদেশে চলমান লাগাতার  অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  হবিগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে শুরু করে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ মিলিত হয়। জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএম আব্দুল আওয়াল এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল হান্নান ফরিদ, হাজ্বী ফজলুর রহমান টেনু, এ্যাডভোকেট আফজাল হোসেন, কানু রায়, আজম উদ্দিন, মোঃ মুকিম চৌধুরী, মোহাম্মদ নানু মিয়া, জহিরুল হক শরীফ, জহিরুল ইসলাম সেলিম, ফারুক আহমেদ, এ্যাডভোকেট আব্দুল আজিজ, আলমপনা চৌধুরী মাসুদ, শাহ জাহাঙ্গীর আলম, মীর দুলাল, যুবরাজ সুমন, মোঃ সফিকুল ইসলাম, আব্দুল আহাদ আনছারী, সাইফুল ইসলাম রিপন, সাইফুল ইসলাম রাজ, মিজানুর রহমান সোহেল, ইকবাল খান, মঞ্জুর উদ্দিন মঞ্জু , মোস্তাফিজুর রহমান পলাশ, আব্দুল হান্নান সুফল, রাসেল মোল্লা, আবুল বাশার জুম্মন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইউনুছ মিয়া, সাইদুর রহমান, আতাউর রহমান, মতিউর রহমান, শরীফ উদ্দিন লিটন, দেলোয়ার হোসেন রানা, আল আমিন মিয়া, মোঃ কাউছার মিয়া, সেলিম আহমেদ, হারিছ মিয়া, ফজলুল হক প্রমূখ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরান-এর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং অবৈধ সরকারের পতন  না হওয়া পর্যন্ত অবরোধসহ সকল আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া জন্য দলীয় নেতা-কর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com