মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মানুষ খুন ও জনদূর্ভোগের পরিনতিতে অচিরেই অবৈধ সরকারের বিদায়-সেলিম

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জেও লাগাতার অবরোধ এবং সর্বশেষ ৩৬ ঘন্টার হরতাল সফল করায় বিভিন্ন-শ্রেণী পেশার মানুষসহ দলীয় নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন হবিগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম। গতকাল সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান গনতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার দেশব্যাপি পরিকল্পিতভাবে পেট্রোল বোমা মেরে মানুষ খুনসহ নানামুখি নাশকতা করে এর দায়ভার বিএনপি’র উপর চাপানোর চেষ্টা চালিয়ে সাধারণ জনগনকে চরম দুর্দশার দিকে টেলে দিয়ে বর্তমান রাজনৈতিক সংকট আরো ঘনিভূত করছে। যার মূল্য এই অবৈধ বাকশালী সরকারকেই দিতে হবে এবং পরিনতিতে অচিরেই অবৈধভাবে দখল করে থাকা রাষ্ট্রিয় ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। তিনি দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যৌক্তিক পরিনতি না পাওয়া পর্যন্ত চলমান গনতান্ত্রিক আন্দোলন রাজপথে থেকে শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com