বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ফিসারীতে বিষ প্রয়োগ করে ৪ লাখ টাকার মাছ নিধন

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ফিসারীতে বিষ প্রয়োগ করে ৪লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্র্বৃত্তরা। গত ২৫ জানুয়ারী রাতে গজনাইপুর ইউনিয়নের সাতাইল গ্রামের তাজ উদ্দিন ও আব্দুর রুপ এর লীজ নেয়া ফিসারীতে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে-ওই গ্রামের তাজ উদ্দিন ও আব্দুর রুপ মিলে একই গ্রামের লন্ডন প্রবাসী জামাল শেখর রহমানের ১৫ কেদার ভূমিতে নির্মিত ৪টি পুকুর ৩ বছরের  জন্য লীজ নিয়ে পার্টনারশীপ ফিসারী ব্যবসা শুরু করেন। তাজ উদ্দিনের সাথে তার চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওই রাতে প্রতিপক্ষ পুকুরে বিষ প্রয়োগ করে। এ সময় ফিসারীর পাহারাদারদের চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আশার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিষয়টি তাজ উদ্দিন স্থানীয় মেম্বার মুরুব্বীদের জানালে মুরুব্বীগণ বিষয়টি আপোষে নিষ্পত্তি করার আশ্বাস প্রদান করেন। শেষ পর্যন্ত আপোষে নিষ্পত্তি না করতে পারায় তাজ উদ্দিন বাদি হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ আরিফ উল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com