মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলের আলিফ সোবহান চৌধুরী কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৮৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদল নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রছাত্রীরা। সমাবেশ থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়েরকৃত মামলাটি তিন দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুসিয়ার করে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৯ নভেম্বর হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের একটি বহর নিয়ে যোগদান করে। ওই সময় কোন কোন ছাত্রছাত্রীরা লাঞ্ছনা ও বিড়ম্বনার শিকার হয়। এতে ক্ষুুব্ধ ছাত্রছাত্রীরা পরদিন কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে। এ নিয়ে ছাত্রছাত্রী ও কলেজ কর্তৃপক্ষের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে গত ২৯ জানুয়ারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান বাদী হয়ে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ওয়াহিদ আজম, কলেজ ছাত্রলীগ নেতা ফয়সল ও ছাত্রদল আহ্বায়ক মিলাদ হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রছাত্রী ও সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় গতকাল শনিবার কলেজের সহস্রাধিক ছাত্রছাত্রী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ কলেজের গভর্নিং বডির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ এবং মামলা প্রত্যাহারের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, আগামী তিন দিনের মধ্যে দাবি মানা না হলেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ চলাকালে কলেজ ক্যাম্পাসে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ আলী ফরিদ-এর নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়। এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে উপজেলা ছাত্রলীগ জরুরী সভায় বসেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com