বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ নিষিদ্ধ গাইড বইয়ে সয়লাব

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নিষিদ্ধ গাইড বইয়ে সয়লাব। শুধু লাইব্রেরিতে নয়, বিভিন্ন প্রাইমারী স্কুলে ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড ও নোটবই। কিন্তু এর বিরুদ্ধে কোন ব্যবস্থা ও নজর নেই প্রশাসনের। ফলে লাইব্রেরি ব্যবসায়ীরা নির্বিঘেœ ও স্বাচ্ছেন্দে নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবসা করে যাচ্ছেন। সরকারের সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করার মূল লক্ষ্য ছিল শিক্ষার মানোন্নয়ন করা।
সরেজমিনে নবীগঞ্জ শহরের বিভিন্ন লাইব্রেরি ঘুরে দেখা যায়, লেকচার, জুপিটার, পাঞ্জেরী, অনুপম, গ্যালাক্সি, নিউ পপি, নিউ স্টার, মেগদুত, মিশন, কম্পিটার, স্টার ও নেপচুনসহ বিভিন্ন প্রকাশনীর নোট ও গাইড বই লাইব্রেরিগুলোতে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে। প্রকাশ্যে চলছে নিষিদ্ধ বইয়ের রমরমা ব্যবসা। গাইড বই কিনতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে আলাপ করে জানা যায়- বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের এসব গাইড কিনতে চাপ দেয়া হচ্ছে। নির্দিষ্ট প্রকাশনীর গাইড বই না কিনলে স্কুলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। অনুসন্ধানে জানা যায়, বাজার থেকে কম দামে গাইড বই কিনে নিয়ে গ্রামের বিভিন্ন প্রাইমারী স্কুলে বেশি দামে বিক্রি করেন এক শ্রেণির শিক্ষক। এসব বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এতে শিক্ষার মান নিম্নমুখি হওয়ার আশংকা করছেন সচেতন মহল।
এ ব্যাপারে নবীগঞ্জ শহরের এক লাইব্রেরি ব্যাবসায়ী বলেন, “ভাই আমাদের কিছু করার নাই, ঢাকা কারখানায় বই তৈরি করতাছে আমরা কিনে এনে বিক্রি করি। যদি ঢাকা বন্ধ করা হতো তাহলে আর আমরাও বন্ধ থাকতাম।”
লাইব্রেরিতে ও বিভিন্ন প্রাইমারী স্কুলে গাইড ও নোট বিক্রির ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে ফোন করে প্রতিবেদকের পরিচয় দিয়ে প্রশ্নটি করার পর তিনি গাড়িতে আছেন বলে ফোন কেটে দেন। পরে আর ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইউএনও স্যারের সাথে আলাপ করে এ বিষয়ে একটা ব্যবস্থা গ্রহন করব”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com