বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মুনাফায় অ্যাপলের বিশ্বরেকর্ড ৩ মাসে ১৮শ কোটি ডলার

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫
  • ৫১১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পৃথিবীর ইতিহাসে কোনও পাবলিক কোম্পানির করা সর্বোচ্চ মুনাফার নতুন রেকর্ড করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বুধবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
‘আইফোন সিক্স’ এবং ‘সিক্স প্লাস’ নির্মাতা কোম্পানিটি বলেছে, গত বছরের শেষ তিন মাসে তারা মোট ১৮শ’ কোটি ডলার মুনাফা করেছে। আইফোনের রেকর্ড বিক্রিই এর কারণ- বলেছে ক্যালিফোর্নিয?া-ভিত্তিক কোম্পানিটি।
২০১৪ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত তিন মাসে তারা আইফোন বিক্রি করেছে ৭৪ কোটি ৫০ লক্ষ।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, আইফোনের চাহিদা ছিল ‘বিস্ময়কর’। বাজার বিশ্লেষকদের প্রত্যাশাও ছাড়িয়ে গেছে এই বিক্রি। কোনও পাবলিক কোম্পানির করা মুনাফার অংকের মধ্যে এটাই সর্বোচ্চ।
এর আগে ২০১২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে আমেরিকান তেল-গ্যাস এক্সন-মোবিল কোম্পানি সর্বোচ্চ প্রায় ১৬শ কোটি ডলার মুনাফা করেছিল।
অ্যাপল এবার চীনে যে পরিমাণ আইফোন বিক্রি করেছে- তা এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিক্রিকেও ছাড়িয়ে গেছে।
তবে অ্যাপলের আইপ্যাড বিক্রি হতাশ করেছে এবারও। গত বছর এর বিক্রি কমে গেছে প্রায় ১৮ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com