বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট-আসামপাড়া সড়কে ১০টি গাছ চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫
  • ৬৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট-আসামপাড়া সড়কের রাজার বাজার এলাকায় সামাজিক বনায়নের মূল্যবান ১০টি গাছ চুরি হয়ে গেছে। বুধবার রাতের কোন সময়ে গাছ চোরেরা এ গাছগুলো কেটে নিয়ে গেছে। গাছগুলোর মুল্য ২ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। এলাকাবাসী জানান, চুনারুঘাট থেকে আসামপাড়া পর্যন্ত সড়কে গত ৭/৮ বছর পুর্বে আকাশি, মেহগনি, বেলজিয়াম, ইউক্যালিপ্টাস, চাপালিশসহ বিভিন্ন প্রজাতির গাছ সামাজিক বনায়নের মাধ্যমে রোপন করা হয়। গাছগুলো বর্তমান সময়ে কাটার উপযুক্ত হলে গাছ চোরদের দৃষ্টিতে পড়ে। খোজ নিয়ে জানা গেছে-প্রায় প্রতি রাতেই ঐ সড়কের গাছ চুরি হচ্ছে। স্থানীয়রা এ বিষয়ে বন বিভাগের উদাসিনতাকেই দায়ী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com