শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জের কাউন্সিলর মিজানকে অব্যাহতির দাবী পৌর পরিষদের

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর পরিষদের সভায় কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির পাশে জনৈকা মহিলার ঝুলন্ত লাশের ঘটনার মামলায় পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানকে আসামী করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন পৌর পরিষদ। পাশাপাশি ঘটনার সুষ্টু তদন্তক্রমে মুল রহস্য উদঘাটনেরও দাবী জানিয়েছেন তারা। গত বুধবার সকালে পৌর মিলনায়তনে পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ যুতিকা রানী দাশ, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর রুহুল আমীন রফু, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর সন্তোষ দাশ, সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, সংরক্ষিত কাউন্সিলর রেখা রানী আচার্য্যসহ পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় পৌর কাউন্সিলর মিজানুর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে উক্ত মামলায় ফাসাঁনো হয়েছে দাবী করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com