বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হরতাল ও অবরোধ চলাকালে-সেলিম ॥ কাংখিত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকে অবরোধের পাশাপাশি ৩৬ ঘন্টার হরতালের সমর্থনে হবিগঞ্জে সকাল থেকে হরতাল, পিকেটিং ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। দুপুরে শহরের পোদ্দারবাড়ি এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও বিএনপি নেতা আবুল হাসিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএ মন্নান, সৈয়দ তোফায়েল আহমেদ কামাল, এজাজ আহমেদ, আবুল কালাম আজাদ, এস এম মানিক, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, আব্দুর রউফ, আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, মহিবুল ইসলাম সোহেল, সোয়েব চৌধুরী, ছাইদুর রহমান, তারা মিয়া, শাহ খোকা, মো: লিটন, শেখ রাসেল, আক্তার, মামুন মিয়া, আবুল কাসেম শুভ, আনিছ, কাসেম, জুনেদ, মামুন, ফটিক শীল, তাহির মিয়া, আবদাল মিয়া, শুভ সরকার, সোহাগ, জিসান, লোকমান মিয়া, রুমেল মিয়া, উজ্জল মিয়া, আনোয়ার মিয়া, আমির হোসেন প্রমূখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম বলেন, গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন করে এই আন্দোলন দমানো যাবে না, গণবিস্ফোরণ ঘটবেই। কাংখিত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com