বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে গ্রেফতারকৃত সাংবাদিক আজাদের জামিন লাভ ॥ প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ আহমদ আজাদ গতকাল রবিবার জামিন লাভ করেছেন। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেস্ট আদালত থেকে তার জামিন মঞ্জুর করা হয়। কারাগার থেকে মুক্তি লাভের পর কারা ফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক আজাদ নবীগঞ্জ পৌছুলে প্রেসক্লাব কার্যালয়ে মিষ্টি মূখ করানো হয়। কারা ফটক ও প্রেসক্লাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, মোঃ সেলিম তালুকদার, আকিকুর রহমান সেলিম ও মতিউর রহমান মুন্না। এ সময় সাংবাদিক এমএ আজাদ তার মুক্তির জন্য হবিগঞ্জ ও নবীগঞ্জ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে দৈনিক সমকাল প্রতিনিধি এমএ আহমদ আজাদকে একটি চাদাবাজির মামলায় গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com