শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তাজুল ইসলাম বাচ্চু আর নেই

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের জৈষ্টপুত্র তাজুল ইসলাম বাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা এবং ভাদৈ আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য তাজুল ইসলাম বাচ্চু গতকাল বেলা সোয়া ২ টার ঢাকার পান্থপথে গ্যাস্টলিভার হাসপাতালে লিভার সিরসিস রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে এবং ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এমপি আবু জাহিরের শোক ঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম বাচ্চুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এডঃ মোঃ আবু জাহির এমপি। এক শোক বার্তায় তিনি বলেন, তাজুল ইসলাম বাচ্চু ছিলেন একজন নিবেদিতপ্রাণ একনিষ্ট কর্মী। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com