বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কাঠিয়া বাবাজী মহারাজের চরণে পুষ্পাঞ্জলী অর্পন

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শ্রীমহন্ত শ্রীশ্রী ১০৮ স্বামী ড. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজের শুভ আগমন উপলক্ষে বাৎসরিক মহোৎসবের ২য় দিন মঙ্গল শোভাযাত্রা, দীক্ষাদান, মহাপ্রসাদ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, প্রবচন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ভজন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড নিম্বার্ক পরিষদ হবিগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সকালে স্থানীয় মহাপ্রভু আখড়া থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পুনরায় মহাপ্রভু আখড়ায় শেষ হয়। এসময় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন করেন ড. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ। সকাল ১০টায় ঘাটিয়া বাজারস্থ স্বর্গীয় ত্রেমোহন সূত্রধরের বাসভবনে দীক্ষাদান অনুষ্ঠিত হয়। দুপুরে মহাপ্রভু আখড়ায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান শেষে ড. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজের প্রবচন অনুষ্ঠিত হয়। পরে বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় ভজন সঙ্গীত অনুষ্ঠিত। আজ সকাল ৯টায় দীক্ষাদান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com