বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মওদুদ আনোয়ার রফিকুল, মিন্টু, শিমুল গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ৬২১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যকে গ্রেফতার করেছে সাদা পোশাকের গোয়েন্দারা। শুক্রবার রাতে হোটেল সোনারগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। রাতে বিরোধলীয় নেত্রীর বাসভবনের সামন থেকে তার উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ও ব্যক্তিগত সহকারী শিমুল বিম্বাসকে গোয়েন্টা পুলিশ গ্রেফতার করে। আটকের পর তাদের রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। এদিকে মওদুদকে গ্রেফতারের প্রতিবাদে আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
রাত সোয়া আটটার দিকে প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর সোনারগাঁও হোটেলে যান মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া। অনুষ্ঠান শেষে হোটেল থেকে বেরিয়ে নিজ নিজ গাড়িতে করে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ তাদের আলাদাভাবে গ্রেফতার করে। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে গোয়েন্দা পুলিশের পক্ষে তা নিশ্চিত করা হয়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মোঃ মাসুদুর রহমান বিএনপির এই তিন নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
অপর দিকে রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে বেরিয়ে যাবার সময় খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ও ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।
এছাড়া মির্জা আব্বাস ও গয়েশ্বর রায়ের বাসভবনে সাদা পোশাকধারী পুলিশ অভিযান চালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com