বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শহরে প্রশ্নপত্র বিক্রিকালে আটক ৩

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হাতের লেখা প্রশ্নপত্র বিক্রিকালে একটি প্রাইভেট কারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-মৌলভীবাজার সদর উপজেলার মমরজপুর গ্রামের একরাম হোসেনের ছেলে কবির হোসেন (২৮) একই গ্রামের আব্দুল মতিরে ছেলে ফয়সল আহমেদ (৩০) ও ওয়াসির মিয়ার ছেলে পারভেজ আহমেদ (৩০)। গতকাল সকাল ৬টার দিকে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৬টার দিকে উল্লেখিত ৩ যুবক একটি প্রাইভেট কারযোগে হবিগঞ্জ শহরে এসে বাণিজ্যিক এলাকায় হাতের লিখা প্রশ্নপত্র বিক্রি করার চেষ্টা করে। খবর পেয়ে হবিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রাইভেট কারসহ তাদেরকে আটক করে। হবিগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের মিল রয়েছে। এ ব্যাপারে ওই ৩ জনের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com