মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজায় ২ কেজি গাঁজাসহ আটক ১ জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ চুনারুঘাট উপজেলায় ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল ইসলাম মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা ॥ ঢাকায় চিকিৎসাধীন থাকলেও আসামি করার অভিযোগ হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

লাখাইয়ে যৌতুক আইনের মামলায় আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে যৌতুক নিরোধ আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম স্বপন মিয়া (৩৫)। তিনি উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মজনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্বপন মিয়ার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এরই প্রেক্ষিতে লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর গতকাল সোমবার (১৬ নভেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
লাখাই থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com