স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবি পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ বিস্কুট, কম্বল, বাংলা মদ ও বীজ আলু জব্দ করেছে। যার আনুমানিক মুল্য সাড়ে ১০ লক্ষাধিক টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল ৭ নভেম্বর সকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াহাটি নামক এলাকায় নেয়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান এর গতিরোধ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিস্কুট এবং ভারতীয় কম্বল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
অপর দিকে ওই দিন বিকেলে তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার সানুমাজার নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮ লিটার বাংলা মদ এবং ৫৯ কেজি বীজ আলু জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৩৫০ টাকা টাকা।
পরে জব্দকৃত মাদকদ্রব্য এবং ভারতীয় অবৈধ বিস্কুট, কম্বল এবং বীজ আলু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৬৩ কোটি টাকার অধিক মুল্যের মালামাল জব্দ ও ২৬ জন আসামি আটক করতে সক্ষম হয়েছে।