রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুই জনের মৃত্যু হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে জনতার স্রোত চুনারুঘাটের সাটিয়াজুরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঔষুধ সংকট ॥ ২৫টি পদ শূন্য লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পইলে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন হবিগঞ্জ জেলা এনসিপির নয়া কমিটি আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব এডভোকেট জাকি বাবা-মায়ের পাশে শায়িত হলেন সাবেক চেয়ারম্যান ফরিদ খান চৌধুরী মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে জনতার স্রোত

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল পৌণে ৫টায় পৌরসভা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। এতে হাজারও জনতার স্রোত নামে। পৌরসভা প্রাঙ্গণে শুধু মহিলা নেতাকর্মীদেরও স্থান সংকুলান হয়নি। নেতাকর্মীদের শতস্ফুর্ত অংশগ্রহণে পুরো শহর লোকে লোকারণ্য হয়ে উঠে। শহরের শায়েস্তানগর থেকে তিনকোণা পুকুরপাড় পর্যন্ত রাস্তার দু’পাশে অবস্থান নেন হাজার হাজার নেতকর্মী।
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির নেতৃত্বে র‌্যালিটি বের হলে নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে র‌্যালিতে অংশ নেন। এক পর্যায়ে চৌধুরী বাজার থেকে তিনকোণা পুকুরপাড় পর্যন্ত র‌্যালি বিস্তৃত হয়ে পড়ে।
এর আগে নেতাকর্মীরা উল্লাসীত হয়ে উঠলে তাদের সাথে উল্লাসে মেতে উঠেন হুইপ জি কে গউছ। বিশেষ করে মহিলা নেতাকর্মীদের সাথে তিনি কোশল বিনিময় করেন।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা বিএনপি নেতা এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডা. আক্তার আহাদ স্বপন, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পিয়ারা, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, আজমিরীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের আহাবায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা মৎস্যজীবি দলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ওলামাদলের আহবায়ক ক্বারী কবির হোসেন, জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com