রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

হবিগঞ্জ শহরে চুরি ও মাদক নিয়ন্ত্রণে এলাকাবাসীর সভা ॥ পুলিশের আশ্বাস

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শীতের শুরুতেই বেড়েছে চুরির ঘটনা। শহরের ২নং পুল, বহুলা, অনন্তপুর, শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে। এতে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
এলাকাবাসীর ধারণা, চুরির এসব ঘটনার পেছনে মাদকাসক্তি অন্যতম কারণ। মাদকের টাকা জোগাড় করতে একটি চক্র চুরির সঙ্গে জড়িয়ে পড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণ করা গেলে চুরির ঘটনাও অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন তাঁরা।
এ পরিস্থিতিতে গত শুক্রবার সানাই কমিউনিটি সেন্টারের নিচে চুরি ও মাদকের বিরুদ্ধে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার মুরুব্বি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তাঁরা এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবীদের তৎপরতা বন্ধের পাশাপাশি চুরির ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সভায় উপস্থিত এলাকাবাসী জানান, চুরি ও মাদকের কারণে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান, চুরি ও মাদক নির্মূলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করবে। গতকাল শনিবার এ বিষয়ে অভিযানও পরিচালনা করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com