শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ মাধবপুরের জগদীশপুরে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা গতকাল মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেল ৫ টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করলে চালক গাড়িটি রাস্তা পাশে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে কাভার্ড ভ্যানটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্য ও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪ শ টাকা। উদ্ধার করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হবিগঞ্জ ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।