মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজায় ২ কেজি গাঁজাসহ আটক ১ জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ চুনারুঘাট উপজেলায় ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল ইসলাম মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা ॥ ঢাকায় চিকিৎসাধীন থাকলেও আসামি করার অভিযোগ হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সীমান্ত সুরক্ষায় অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা চালু করেছে ৫৫ বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের দুর্গম এলাকা বাল্লা, দুধপাতিল, নিউ বাল্লা আইসিপি, গুইবিল ও চিমটিবিলে দূরনিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও সোলার লাইট স্থাপন করা হয়েছে। এর ফলে এসব এলাকা ২৪ ঘণ্টা নজরদারির আওতায় এসেছে। মানব পাচার, গরু চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া চুনারুঘাট ও মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার নজরদারি সক্ষমতা বাড়িয়েছে। মানব পাচার, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com