মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজায় ২ কেজি গাঁজাসহ আটক ১ জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ চুনারুঘাট উপজেলায় ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল ইসলাম মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা ॥ ঢাকায় চিকিৎসাধীন থাকলেও আসামি করার অভিযোগ হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

চুনারুঘাট উপজেলায় ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল ইসলাম

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাক বিভাগের চাকরিতে যোগদানের পর থেকে একই কর্মস্থলে ১৪ বছর ধরে আছেন চুনারুঘাট উপজেলা ডাকঘরের পোস্টাল অপারেটর নজরুল ইসলাম।
এর মধ্যে পদন্নোতিসহ অন্যত্র বদলী হলেও কোন জায়গাতেই স্থায়ী হননি এক মাসের বেশী। দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থাকার জোর কারন ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে।
অনুসন্ধানে জানা যায়, জাতীয় সঞ্চয়পত্র কিনতে ডাকঘরে আসা সাধারণ গ্রাহকদের অর্থ অফিসিয়ালি গ্রহন না করে কৌশলে ব্যক্তিগত হেফাজতে রাখেন পোস্টাল অপারেটর নজরুল ইসলাম। পরে এই টাকা ব্যবহার করেন ব্যক্তিগত খাতে। গ্রাহকদের মাসে মাসে লভ্যাংশ দিলেও মূল অর্থ জমা হয় না রাষ্ট্রীয় কোষাগারে।
সুত্র জানায়, ২০১৩ সালে পোস্টম্যান হিসেবে চুনারুঘাট উপজেলা ডাকঘরে যোগদান করেন মোঃ নজরুল ইসলাম। এরপর ২০১৯ সালে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পোস্টাল অপারেটর হলেও রহস্যজনকভাবে যোগদান করেন একই অফিসে। ২০২১ সালে গ্রাহকের সাথে অশোভনীয় আচরণ ও অর্থ আত্মসাতের অভিযোগে শাস্তিমূলকভাবে বাহুবলে বদলী করা হলেও সেখানে চাকরি করেছেন ১ মাসেরও কম সময়। পরে যাদুর কাটি ব্যবহার করে চুনারুঘাট উপজেলা পোস্ট মাস্টার কাওসার মিয়াকে সরিয়ে ফিরে আসেন চুনারুঘাট উপজেলা ডাকঘরে।
২০২২ সালে এসপিএম আব্দুল মালেককে চুনারুঘাট উপজেলা ডাকঘরের দায়িত্ব প্রদান করা হলেও অজ্ঞাত প্রভাব খাটিয়ে বহাল তবিয়তে থাকেন নজরুল ইসলাম। একই বছরের ২১ ডিসেম্বর সোহেল মিয়া নামে আরেক ব্যক্তিকে চুনারুঘাট উপজেলা ডাকঘরে যোগদান করার নির্দেশ দিলে আবারও বদলীর আদেশ রুখে দেন মাঃ নজরুল ইসলাম। ২০২৩ সালে এসপিএম আব্দুল মালেক অবসর গ্রহন করলে মোঃ নজরুল ইসলাম চুনারুঘাট উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টারের দায়িত্ব গ্রহন করেন। ২০২৪ সালের ২৭ নভেম্বর মাধবপুর উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার আব্দুল আহাদের এর জায়গায় দায়িত্ব গ্রহন করেন মোঃ নজরুল ইসলাম।
এর পরবর্তী দু’মাস পরও আবারও চুনারুঘাট ফিরে আসেন মোঃ নজরুল ইসলাম। চলতি বছরের ১৩ সেপ্টেম্বরে বাহুবলে বদলী হলেও দুদিন পরই আদেশ স্থগিত হয়ে যায় মোঃ নজরুল ইসলামের। এভাবেই গত ১৪ বছর ধরে একই কর্মস্থলে আছেন চুনারুঘাট উপজেলা ডাকঘরের পোস্টাল অপারেটর মোঃ নজরুল ইসলাম।
এ ব্যাপারে হবিগঞ্জ প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাকে বদলী করার প্রক্রিয়া চলমান আছে, শীঘ্রই ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com