বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ॥ আল-ইসলাহ ও তালামীযের র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫
  • ৫০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গতকাল সোমবার দুপুরে শহরে এক বিশাল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের জে.কে মডেল স্কুলে মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জে.কে স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়। আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল মন্নানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কমিটির সভাপতি বেলাল আহমদ, কেন্দ্রীয় নেতা মাওলানা ক্বাজী হাছান আলী। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর তালামিযের সভাপতি হুমায়ুনুর রহমান লিমন, সাধারন সম্পাদক খলিলুর রহমান সুমন, হবিগঞ্জ জেলা তালামিযের সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, উপজেলা তালামিযের অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সায়েম আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com