বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের রামকৃষ্ণ মিশন রোডে চাইল্ড হেভেন কেজি স্কুলের নতুন ভবনের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত চাইল্ড হেভেন কেজি স্কুলের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম গতকাল সকালে এ ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফজলুর রহমান লেবু। এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ অজিত কুমার পাল। সহ অধ্যক্ষ বিকাশ চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠানে স্কুলের পরিচালক উত্তম কুমার রায় সহ স্কুলের পরিচালক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি মোতাচ্ছিরুল ইসলাম ফিতা কেটে স্কুলের নতুন ভবনের উদ্বোধন করেন।
এদিকে নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ নাজমুল হুদা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com