মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

১৮ দলের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩
  • ৮৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৮ দলীয় জোটের হরতাল, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ। গতকাল বিকেলে শহরের ডাকঘর এলাকার পৌর মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বেবিষ্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ নিলাদ্রী শেখর টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাছিরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সালেহ মোঃ শিবলী, শাহবাজ চৌধুরী, কুদ্দুছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, হাবিবুর রহমান খান, সুজিত বণিক, শংখ শুভ্র রায়, দুলাল সুত্রধর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, শেখ মামুন, চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, জিয়া উদ্দিন জিয়া, পৌর আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বি রাসেল, আব্দুল হাকিম, মীর কাউছার আলম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য থেকে জনগনের জানমাল হেফাজত করতে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকার পাশাপাশি তাদের যে কোন নৈরাজ্য, ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় থাকতে হবে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি এম,এ আজিজ ইউনুছ, রফিকুল ইসলাম, হাজী দুদু, বিপুল রায়, নাবিউর রহমান, বাদল মিয়া, আফরোজ মিয়া. তরু, মুফাছির রায়হান মুফতী, মোহন, মাছুম, ইয়াছিন খাঁ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com