বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
  • ৫৩০ বা পড়া হয়েছে

এটি এম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গতকাল শনিবার পৃথক সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। ছোট বাচ্চাদের ঝগড়া, জমিজমা ও পূর্ব বিরোধের জের ধরে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর দেবপাড়া গ্রামে গত শুক্রবার বিকালে তরিক উল্লা ও মাসুক মিয়ার ছেলেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল শনিবার সকালে উভয় পক্ষের লোকজন হাকডাক দিয়ে বাড়ির সামনের মাঠে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত বশির উদ্দিন (৩০), শাহানুর মিয়া (২০), ঝাবুলা বিবি (৬৫), সাদ্দিক (৫০) ও সুমন মিয়া (২৬)কে সিলেট প্রেরন করা হয়েছে। অপর আহত জহিরুল হক (২২), রয়সান আলী (৬৫), সাফি মিয়া (৩০), রতন মিয়া (২২), আরশ আলী (৬৫), মোফাজ্জুল (১৮), জাহির আলী (৭০), রাহিম মিয়া (১৫), দুহুল উদ্দিন (৩০), কাওসার মিয়া (৪০) ও বিরাম উদ্দিন (৪৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে একই দিন দুপুরে উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত মুর্শেদা বেগম (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত রিপন মিয়া (৩৫), রাশেদা বেগম (৩২), ইসলাম উদ্দিন (৭০), আলমগীর মিয়া (২৫), তহুরা বেগম (১৯) ও বেগম বিবি (৫৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর দিকে উপজেলার দেওপাড়া গ্রামে ওই দিন বিকালে পূর্ব বিরোধের জের ধরে দু’দল লোকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত আওয়াল মিয়া (৪৬), মাসুক মিয়া (৪২), আব্দুল মালিক (৪০) ও ময়না মিয়া (৭৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com