বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিলে বক্তারা ॥ শমসের মুবিনকে গ্রেফতার করে সরকারের পতন ঠেকানো যাবে না

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহবানে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় চতুর্থ দিনের মত সর্বত্র অবরোধ পালিত হয়েছে। অবরোধ চলাকালীন সময়ে গতকাল শুক্রবার বিকেলে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ- সংগঠনগুলো। জেলা ছাত্রদলের সাবেক সভাপতিদ্বয় ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান ও এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি, হাজী ফজলুর রহমান টেনু, মোহাম্মদ আলী মুসা, এডভোকেট আব্দুল আজিজ, বাবু কানু রায়, তুষার চৌধুরী, ফারুক আহমেদ, মোহাম্মদ নানু মিয়া, মুকিম চৌধুরী, এস এম আউয়াল, জহিরুল হক শরীফ, শাহ আজিজুর রহিম, যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, শাহ জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মীর দুলাল, জাহেদ পারভেজ, আব্দুল আহাদ আনছারী, আব্দুল আজিজ, আলমপনা চৌধুরী মাসুদ, মোহাম্মদ ইকবাল, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম রাজ, সোহাগ লস্কর, মোস্তাফিজুর রহমান পলাশ, এসএম রমজান, শেখ মোঃ রাসেল, মোহাম্মদ মেরাজ, জামিউর রহমান জামু, মঞ্জুর উদ্দিন মঞ্জু, সাইফুল ইসলাম, হারিছ মিয়া, আল আমিন, গোলাপ মিয়া, সাইফুর রহমান রিপন, মোজাহিদুল ইসলাম, শরিফ উদ্দিন লিটন, গিয়াস উদ্দিন স্বপন, শাস্তু আহমেদ মুন্না, ফজলুল ইসলাম, শাহ আফজাল, আরিফুল ইসলাম, মহিদুল ইসলাম, সালাউদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, অবরোধে রাষ্ট্রযন্ত্র কার্যতঃ ভেঙ্গে পড়েছে। আন্দোলনকে আরো সচল করে সরকারকে অচল করে দিতে হবে। জনগণের সমর্থনকে শক্তিতে রূপান্তরিত করে এই সরকারের বিদায়কে তরান্বিত করার জন্য দলীয় নেতাকর্মীকে দূর্বার গতিতে এগিয়ে আসার আহবান জানান। অবরোধের ৪র্থ দিনে শমসের মুবিনের মুক্তির দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com