শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা ॥ বিচার কাজ ত্বরান্বিত করতে পলাতক আসামীদের মাল ক্রোকের আবেদন

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫
  • ৪৯১ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ হত্যা মামলার নির্ধারিত তারিখ গতকাল বৃহস্পতিবার পলাতক আসামীদের মালামাল ক্রোকের আবেদন জানানো হয়েছে। হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার এর আদালতে মামলার বাদী পক্ষের আইনজীবী আলমগীর ভূইয়া বাবুল বিচার ত্বরান্বিত করতে আসামীদের মালামাল জব্দ করার আবেদন করেন। আগামী ২৫ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর বিকেলে মামলার তদš-কারী কর্মকর্তা সিআইডি’র এএসপি মেহেরুন্নেছা পারুল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে চার্জশীট জমা দেন। এই চার্জশীটে নতুন ১১ জনকে অন্তর্ভূ করা হয়। এরা হলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জিকে গউছ, বিএনপি কেন্দ্রীয় নেতা হারিছ চৌধুরী, মুফতি আব্দুল হাই, মুফতি তাজ উদ্দিন, মুফতি সফিকুর রহমান, মোহাম্মদ আলী, বদরুল, মহিবুর রহমান, কাজল আহমেদ, হাফেজ ইয়াহিয়া। এ ১১ জনের মধ্যে আরিফুল হক চৌধুরী ও জি কে গউছ আদালতে আত্মসমর্পন করলেও বাকী ৯ জন পলাতক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com