বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবু বরের নামে মাদক মামলা ভেস্তে গেলো ‘জামাই দেখা’র আনুষ্টানিকতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩
  • ৪৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ রুবেল (২০)। বাড়ি চুনারুঘাট সিমান্ত এলাকার টেকেরঘাট গ্রামে। তার কর্মস্থল ভৈরব। ২ মাস যাবৎ সেখানে সে কাজ করছে। তার বিয়ের আলাপ আলোচনা চলছে একই এলাকার জনৈকা পাত্রীর সাথে। গত ৫ নভেম্বর পাত্র রুবেলকে দেখার দিন তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী রুবেলকে খবর দয়ে বাড়ি নিয়ে আসা হয়। রাতে স্থানীয় ইউপি মেম্বার সহ কনে পক্ষের লোকজন হবু বর দেখার জন্য আসেন রুবেলের বাড়ি। ঠিক একই সময় খবর আসে রুবেলের বিরুদ্ধে বাল্লা বিজিবি মাদক আইনে মামলা দায়ের করেছে। সাথে সাথে রুবেল গ্রেফতার এড়াতে বাড়ি থেকে পালিয়ে যায়। ফলে রুবেলের সাথে আর দেখা হয়নি তার বাড়িতে আসা হবু শশুর বাড়ির লোকজনের। ভেঙ্গে যায় হবু বর দেখার আনুষ্টানিকতা।
এদিকে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টির ব্যাপারে বাল্লা বিজিবি’র সুবেদার আবু তাহেরের সাথে যোগাযোগ করেন। কিন্তু এ বিষয়ে তিনি কোন সহযোগীতা করতে পারবেন না বলে জানান। এলাকাবসী জানান, ৪ নভেম্বর বাল্লা সীমান্তের ওপারে ঘোষপাড়ার খোয়াইচর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল অফিসার চয়েস হুইস্কি উদ্ধার করেন নায়েক জামাল। পরদিন রুবেলের নামে মামলা দায়ের করে বিজিবি। এ ব্যাপারে রুবেলের পরিবার ও এলাকাবাসী জানান, জীবন-জীবিকার তাগিদে বিগত ২ মাস যাবৎ রুবেল ভৈরবে অবস্থান করছে। ঘটনার দিন আত্মীয়রা তাকে বাড়ীতে ডেকে আনেন বিয়ের কথা বলে। এ বিষয়ে বাল্লা বিজিবি সুবেদার বলেন, রুবেল একজন মাদক ব্যবসায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com