শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবল প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন ॥ সৈয়দ মান্নান সভাপতি সোহেল সম্পাদক

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
  • ৭৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাহুবল প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে ক্লাবের আহ্বায়ক মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে এক বর্ধিত সভা উপজেলা সভাকক্ষে বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে এক কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের বাহুবল প্রতিনিধি সৈয়দ আব্দুল মান্নানকে সভাপতি, সাপ্তাহিক হবিগঞ্জ সংবাদের সম্পাদক সোহেল আহমদ কুটিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট্য এক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, সহ-সভাপতি মোঃ জনাব আলী, যুগ্ম-সম্পাদক যথাক্রমে সাহিত্যিক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, আব্দুল কাদির চৌধুরী বাবুল, সাহিত্য-সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক কবি তৌহিদ মিয়া, প্রচার সম্পাদক মাওঃ আবু সালেহ, ক্রীড়া সম্পাদক মোঃ সিরাজ মিয়া, দপ্তর সম্পাদক নিখিল চন্দ্র সাহা, নির্বাহী সদস্য এ কে মোছাব্বির চৌধুরী, মোঃ জাবেদ আলী, অধ্যাপক মোঃ আইয়ূব আলী, অধ্যাপক মোঃ আব্দুল হাই ভূঁইয়া ও তড়িৎ মোহনধর।
উল্লেখ্য বর্ধিত সভায় সদ্য প্রয়াত প্রখ্যাত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী, হবিগঞ্জ পেসক্লাবের সাবেক সভাপতি শামছুল আলম চৌধুরী রাহাত ও বাহুবল প্রেসক্লাবের সাবেক সদস্য মাওঃ মোস্তফা কামালের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com