শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ইয়াং টাইগার অনুর্ধ-১৬ ক্রিকেটের সিলেট অঞ্চলের খেলায় অংশ নিতে হবিগঞ্জ জেলা দল মৌলভীবাজার গিয়েছে

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
  • ৬৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে ইয়াং টাইগার অনুর্ধ-১৬ ক্রিকেটের সিলেট অঞ্চলের খেলায় অংশ নিতে হবিগঞ্জ জেলা দল মৌলভীবাজার গিয়েছে। আজ বুধবার মৌলভীবাজর স্টেডিয়ামে হবিগঞ্জ দল সুনামগঞ্জ জেলার বিপক্ষে খেলবে।
গতকাল মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে আধুনিক স্টেডিয়ামে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুর রউফ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, আবুল কালাম, দলের ম্যানেজার হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, কোচ ঝন্টু ও আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মকসুদুর রহমান উজ্জল। অভিভাবক হিসাবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্যে নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল আগামীতে ক্রিকেটদলকে সহায়তার আশ্বাস দেন।
পরে প্রধান অতিথি আনন্দ বিদ্যা নিকেতন অনন্তপুরের সৌজন্যে অনুর্ধ-১৬ দলের জন্য  প্রদত্ত জার্সি খেলোয়াড়দের মাঝে বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com