শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সুদিয়াখলা স্কুল ভবনের উদ্বোধনকালে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জের ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার উন্নয়নমূখী সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর আমি শায়েস্তাগঞ্জের অসংখ্য প্রতিষ্ঠান ছাড়াও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। আপনারা যদি আমাকে আর একবার সুযোগ দেন, আমি আরো পাচঁ বছর এমপি হয়ে সকলের সেবা করতে চাই।
৩ নভেম্বর শায়েস্তাগঞ্জ সুদিয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ তলা উর্ধ্বমূখী ভবনের উদ্বোধনকালে আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শায়েস্তাগঞ্জের অনেক স্থানে বিদ্যুৎ নেই। অচিরেই এসব এলাকার ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলবে। শুধু তাই নয় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার প্রত্যেক ঘরে বিদ্যুতের আলো জ্বালাবো। তিনি সুদিয়াখলা স্কুলের প্রাচীর নির্মাণের ঘোষণা দেন।
মোঃ ছায়া মিয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ছালেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, এডভোকেট হুমায়ূন কবির সৈকত, এডভোকেট আব্দুল আহাদ ফারুক, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল্লাহ সরদার, আব্দুল মুকিত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com