শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

যুক্তরাজ্যে সফর শেষে হবিগঞ্জ প্রত্যাবর্তন করায় জেলা যুবলীগের সভাপতি সেলিমকে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩
  • ৬০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সফলভাবে যুক্তরাজ্যে রাজনৈতিক সফর শেষে হবিগঞ্জ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্টিত সংবর্ধনার শুরুতে হবিগঞ্জ পৌর যুবলীগের নেতৃবৃন্দ শফিকুজ্জামান হিরাজ, শেখ আনিসুজ্জামান, তাজউদ্দিন আহমেদ তাজ, এনামুল হক, শাহীন, বাবুল, মইনউদ্দিন চৌধুরী সুমন, ইকবাল, আবু সুফিয়ান, দেলোয়ার, পুলক, সেলিম ফুল দিয়ে সম্বর্ধিত যুবনেতা আতাউর রহমান সেলিমকে অভিনন্দন জানান। পরে জেলা যুবলীগের সহ-সভাপতি হাসান চৌধুরী হেমসিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাচ মিয়া, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, বাহুবল উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান অলি, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল কদ্দুস সেন, লাখাই উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মামুন, সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল মিয়া তালুকদার, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ প্রমুখ। তিনি বলেন এখন সম্বর্ধনা নেবার সময় নয়। এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৮ দলীয় জোটের সন্ত্রাস ও নৈরাজ্য  প্রতিহত করতে যার যার অবস্থান থেকে জনগনকে ঐক্যবদ্ধ করার সময়। তিনি যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com