বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিক আব্দুল বারী লস্করের বড় ভাইয়ের ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পত্রিকা এজেন্সী বিশ্ববার্তার স্বত্ত্বাধিকারী আব্দুল বারী লস্করের বড় ভাই অবসরপ্রাপ্ত সহকারী পশুসম্পদ কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক লস্কর গতরাত ১২টা ১০ মিনিটে হবিগঞ্জ শহরের গানিংপার্ক এলাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর শহরের বাণিজ্যিক এলাকাস্থ সওদাগর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে সকলকে শরীক হওয়ার জন্য মরহুমের পরিবারের প থেকে অনুরোধ জানানো হয়েছে।
শোক ঃ সাংবাদিক আব্দুল বারী লস্করের বড় ভাই আবু বকর সিদ্দিক লস্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com