বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে যাত্রীবাহী কোচ উল্টে মহিলা ও শিশুসহ ২৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে যাত্রীবাহী কোচ উল্টে মহিলা ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল সকালে ওই সড়কের করাব নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল সকালে লাখাই থেকে ঢাকাগামী লাকি পরিবহন একটি চেয়ারকোচ করাব কালভার্টের নিকট পৌছুলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় কোচটি উল্টে যায়। এতে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে আশিক মিয়া (৩৪), জুয়েল মিয়া (৩৫), নাসির (২৫), খোকন মিয়া (৩০), তানভীর (২৫), শান্তা আক্তার (২৮), পিয়ারা (৩০), রুজিনা (২৫), রানু আক্তার (২৮), লিমা (২২) ও নিয়াজ মুরশেদ (২০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনতা ও পুলিশ বাসটি আটক করলেও চালকসহ হেলপার ও কন্ট্রাক্টর পালিয়ে যায়। পুলিশ জানায়, ঘন কুয়াশা ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com