বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কোর্ট প্রাঙ্গণে হামলা ও ভাংচুরে নিন্দা জানিয়েছে জেলা আওয়ামী লীগ

  • আপডেট টাইম সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪
  • ৭০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী শাহএএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশীট গ্রহণ উপলক্ষে গতকাল কোর্ট প্রাঙ্গনে বিএনপি নামধারী কতিপয় লোকের হামলা ও ভাংচুরের নিন্দা জানিয়েছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। গতকাল সন্ধায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় এ নিন্দা জানানো হয়। কিবরিয়া হত্যা মামলার চার্জশীট গৃহীত এবং হত্যার বিচার যাতে না হয় সে জন্য কতিপয় বিএনপি নামধারী সন্ত্রাসী কোর্ট সম্মুখে উদ্দেশ্যমূলকভাবে ইট পাটকেল নিক্ষেপসহ ভাংচুর করে। সভায় বক্তাগন এসব হীন কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মোঃ মর্তুজ আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অমল কুমার দাস, সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com