মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শীতের আগমনে ধুনকাররা ব্যস্ত

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসের কারনে নবীগঞ্জের পাহাড়ী এলাকাসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। সাধারণ খেটে খাওয়া মানুষ হাড়কাপা শীতের কারনে ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন। বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগ। এছাড়া শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে রাতে হালকা শীত, দিনে গরম, সকালে ঘাসের উপর জমে থাকা শিশির কণা জানান দিয়েছিল শীত আসছে। অন্যবারের তুলনায় এবার এখানে শীত এসেছে আগে। বেজায় খুশি লেপ-তোষক প্রস্তুতকারী ধুনকাররা। শীত মৌসুমের শুরুতেই নবীগঞ্জ উপজেলার ধুনকরদের এখন সুদিন। তারা লেপ-তোষক তৈরীর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। লেপ-তোষক দোকানের মালিক ও শ্রমিকদের খাওয়া দাওয়ার কোন সময় নেই। সেলাইয়ের কাজে, তুলা ধুনতে ব্যস্ত মালিক শ্রমিকরা। শীত মৌসুমের শুরুতেই ক্রেতারা লেপ-তোষকের দোকানে আগে থেকে পছন্দমত লেপ-তোষক তৈরির অর্ডার দিয়ে বায়না করছেন। শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে অনেকেই ভিড় করছেন লেপ তোষকের দোকানে। ধুনকররা এবার ভালো মুনাফার জন্য বেশি বিক্রি করার আশায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। কিছু দিন ধরে শীতল বাতাসের সাথে রাতে একটু একটু শীতের হাওয়ায় ধুনকরদের এখন ঘুম নেই। শীত পড়ায় এখন রাতে কাঁথা কম্বল নিয়ে ঘুমাতে হয়। শীত ঠেকাতে লেপ-তোষক, কাঁথা-কম্বল হলো মানুষের ভরসা। আবার ছিন্নমুল মানুষের জন্য শীত হলো অভিশাপ। যারা ওই শীতের কবল থেকে নিজেদের বাচিঁয়ে রাখতে ওই সব শীত বস্ত্র ক্রয় করার ক্ষমতা নেই। তাদের দূর্ভোগের সীমা নেই। জানা যায়, নবীগঞ্জ সদর সহ ছোট বড় হাট-বাজারে জাজিম, বালিশ, লেপ-তোষক তৈরি বিক্রির কাজে শতাধিক ধুনকর রয়েছে। তারা জানান, শীত মৌসুমে লেপ-তোষক তৈরি ও বিক্রি হয় বেশী। তাছাড়া বছরের অন্যান্য দিনে বিয়ে সাদি হলে বিক্রি হয়। বিক্রির জন্য তৈরি করে রাখি। বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাসাধারণ লেপ-তোষক তৈরির জন্য দোকান গুলোতে ভিড় করছেন। এ জন্য ধুনকর ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে শীতের সাথে লড়াই করে ছিন্নমূল মানুষেরা তাদের জীবন-জিবীকা রক্ষা করতে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। আবার কেউ কেউ হাড়কাপা শীতের কারনে ঘর থেকে বের হওয়ার সাহস করছেন না। এসব শীতার্থ দারিদ্র মানুষদের জন্য সরকারী ভাবে এখনও কোন শীতবস্ত্র দেয়া হয়নি। আর্তমানবতার সেবায় উদ্যোগ নেয়নি সামাজিক সংগঠনও। কিন্তু চলতি সপ্তাহে হাড়কাঁপা শীতে কাপঁছে নবীগঞ্জবাসী। উচ্চ ও মধ্যবিত্ত মানুষ শীত নিবারক্ষণে লেপ-তোষক, কাথাঁ-কম্বল এর ব্যবস্থা করতে সক্ষম হলেও ছিন্নমুল মানুষের দুঃখের শেষ নেই। এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com