শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

তথ্য প্রযুক্তিতে দেশ অনেক এগিয়ে গেছে

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৮০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্থানীয় সরকার সাংবাদিক উন্নয়ন সংগঠন ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম এমসির আয়োজনে এবং হবিগঞ্জ স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সহযোগীতায় গত বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্থানীয় সরকারের উন্নয়নে ডিজিটাল সেন্টার সংলাপ অনুষ্টিত হয়। হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম খেজুর, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন এম এমসির আঞ্চলিক ম্যানেজার মোঃ হাবিবুল আলম। সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, ইউপি চেয়ারম্যান হাজ্বাী মোক্তদির আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, এমএমসির সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ এম এ আহমদ আজাদ, পৌর কাউন্সিলর এটি এম সালাম, মানব জমিন প্রতিনিধি নুরুল ইসলাম মনি, দৈনিক যুগান্তর প্রতিনিধি সরওয়ার শিকদার, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজ মিয়া, দৈনিক সময়ের বার্তা সম্পাদক সেলিম তালুকদার, উদ্যোক্তা মোঃ নজমুল ইসলাম, উদ্যোক্তা মোঃ আব্দুল ওয়াহিদ প্রমূখ। অনুষ্টানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এম এমসির কর্মকর্তা চম্পা পাল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, দেশ এখন তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। ঘরে বসেই এখন আমরা সারা বিশ্বেও সাথে যোগাযোগ করতে পারছি। বর্তমান সরকারের ভিশন ২০২১ সফল করতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, স্থানীয় সরকার শক্তিশালী না হলে উন্নয়ন সম্ভব নয়। অবাধ তথ্য প্রবাহের যোগে সবাইকে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদে শুধু জন্ম নিবন্ধন আর মৃত্যু নিবন্ধন এন্টি মুলক কাজ করলে হবে না। এখানে সকল ধরনের তথ্য সেবা মূলক কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com