বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে কিশোরী কুলসুমার মুখে বিষ দেয়ার আগে ধর্ষন করা হয়েছিল

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ মৃত্যুর কাছে হার মানা কিশোরী কুলসুমার মুখে বিষ দেয়ার আগে তাকে ধর্ষন করা হয়েছিল। পুলিশের সুরতহাল রিপোর্টে এমন আভাস দেয়া হয়েছে। মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরী করতে গিয়ে সিলেট কোতোয়ালী থানার দারোগা বোরহান উদ্দিন এমন আলামত দেখতে পান। কুলসুমার ডান গালেও ছিল লালচে দাগ। শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে। এমনি এক পরিস্থিতির মাঝে ওই কিশোরী ২ ডিসেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এ ব্যাপারে ৭ ডিসেম্বর কুলসুমার বাবা আলী হুসেন কথিত প্রেমিক হাসানসহ ৯ জনের নামে চুনারুঘাট থানায় অভিযোগ দিয়েছেন। ৮ ডিসেম্বর থানার দারোগা আব্দুল্লাহ আবু জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো মামালাটি এফআইআরভুক্ত হয়নি। এলাকাবাসী জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের দিন মজুর আলী হুসেনের কন্যা, জারুলিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী সুফিয়া আক্তার কুলসুমা (১৪) ২ ডিসেম্বর সকালে যথারীতি মাদ্রাসায় আসে। মাদ্রাসায় বার্ষিক পরীক্ষাতে অংশ না নিয়েই সে ফিরে যায় এবং একই ইউনিয়নের জারুলিয়া (মাইঝগাও) গ্রামের রফিক মিয়ার পুত্র প্রেমিক হাসানের বাড়ীতে উঠে। এখানে প্রায় ঘন্টাখানেক অবস্থানের এক পর্যায়ে কুলসুমাকে হাসানের বাড়ীর পাশে একটি শবজি ক্ষেতে বিষাক্রান্ত অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসি। এলাকার লোকজন বিষাক্রান্ত কুলসুমাকে প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন এবং তার কাছে রক্ষিত ৪ টি প্রেমপত্র ও ১২০ টি টাকা উদ্ধার করেন। ওই প্রেমপত্র ও টাকা বর্তমানে স্থানীয় চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের হেফাজতে রয়েছে। চুনারুঘাট হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কুলসুমাকে প্রেরণ করা হয় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ ডিসেম্বর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এলাকাবাসি জানান, জারুলিয়া গ্রামের রফিক মিয়ার ছেলে, এসএসসি পরীক্ষার্থী হাসানের সাথে কুলসুমার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের এ প্রেমকে মেনে নিতে চায়নি হাসানের পরিবার। তাদের এ প্রেম কাহিনী ছিল অনেকরই মুখে মুখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com