বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইল গ্রাম থেকে কথিত অপহৃতা বাহুবলে উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পইল গ্রামের কথিত অপহৃত জায়েদা খাতুন (১৭)কে ৬মাস পর উদ্ধার করেছে পুলিশ। তবে অপহরণকারীকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শনিবার ভোরে হবিগঞ্জ সদর থানার এসআই শফিকুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রাম থেকে জায়েদাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জায়েদা হবিগঞ্জ সদর উপজেলার পইল নোয়াহাটি গ্রামের মৃত নুর আলীর কন্যা। ঘটনার বিবরণে জানা যায়, জায়েদা খাতুন প্রায় ৬ মাস পূর্বে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের আফতাব উল্লার পুত্র সজল মিয়ার (২০) সাথে পালিয়ে যায়। এব্যাপারে জায়েদার মা আনোয়ারা বেগম বাদি হয়ে সজলসহ কয়েকজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ অপহৃতা জায়েদাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতের মাধ্যমে জায়েদাকে মার জিম্মায় দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com