শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিশ্বজিৎ হত্যাকান্ডের খুনীদের ফাঁসির দাবীতে নবীগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
  • ৬২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্বজিৎ হত্যাকান্ডের হত্যাকারীদের ফাঁসির দাবীতে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে নবীগঞ্জ সনাতন ধর্মাবলম্বী ছাত্র পরিষদ। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনসহ নানা শ্রেণী-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মানববন্ধন সফল করতে এবং নিরীহ বিশ্বজিৎ হত্যাকান্ডের খুনিদের ফাঁসির দাবী জানিয়ে ব্যানার ও ফেষ্টুন হাতে অংশ গ্রহন করেন গয়াহরি, কেলী কানাইপুর, বাউসা, পুর্ব তিমিরপুর, আক্রমপুর, কমলাপুর, পাঞ্জারাই ও তাড়নগাওসহ বিভিন্ন এলাকার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ও সনাতন ধর্মাবলম্বী ছাত্র পরিষদের নেতবৃন্দ।
ছাত্র পরিষদের সভাপতি বাপ্পী আচার্য্যরে সভাপপিত্বে ও সাবেক সদস্য সচিব রাজিব ভট্রাচার্য্য এর পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, মৎস্যজীবি দলের আহ্বায়ক সাহেব আলী, জাতীয়তাবাদী হিন্দু বৈদ্ধ ও খ্রীষ্টান ঐক্য দলের সভাপতি সঞ্জয় কুমার দাশ, কৃষক পার্টির সভাপতি কমান্ডার এমএ খালেক, বিএনপি নেতা রসময় শীল, নান্টু চক্রবর্ত্তী, দিলীপ আর্চায্য, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক পিন্টু পুরকায়স্থ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক কাউছার আলম, উজ্জল চৌধুরী, তপন মালাকার, সুকান্ত দাশ, নেপাল শীল, সৈকত দাশ, সুমিত সামন্ত, নয়ন দাশ, রিপন গোপ, উত্তম দাশ, ভাস্কর দত্ত রায় রাহুল, চয়ন দাশ, ইমন দাশ, রোমন চক্রবর্ত্তী, অনিক দত্ত, দ্রুব পাল, প্রীতম আচার্য্য, জোটন দাশ, দূর্জয় রায়, সুরেন পাল, অভিজিৎ মুন্না, পিকু দাশ, বিল্পব মালাকার, পংকজ দাশ, সুর্য দাশ, নিউটন সরকার, দীপক কুড়ি, অনিক সুত্রধর, সুমন রায় ও কনক মালাকার প্রমুখ।
উল্লেখ্য যে, বহুল আলোচিত ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের একটি মিছিল থেকে চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় দর্জী ব্যবসায়ী বিশ্বজিৎ দাশকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com