বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে রশিদ, ফটিক ও রহমান ফিলিং ষ্টেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান, নবীগঞ্জ থেকে ফিরে ॥ নবীগঞ্জ  রশিদ ফিলিং ষ্টেশন, ফটিক মিয়া ও রহমান ফিলিং ষ্টেশনসহ উপজেলার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি, অনিয়মতান্ত্রিক ভাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন বিক্রির অপরাধে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল আলম ও তানবীর হাসান রুমান।
Alalot Pic-2 copyভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়ায় পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন বিক্রির সময় ওজনে কম দেয়ার অপরাধে রশিদ ফিলিং ষ্টেশনকে ৩ হাজার টাকা, এবং একই অপরাধে সৈয়দপুর হাজী ফটিক মিয়া ফিলিং ষ্টেশনকে ৩ হাজার ও আব্দুর রহমান ফিলিং ষ্টেশনকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও মেয়াদ উর্ত্তীন খাবার বিক্রির অপরাধে বালিদ্বারা নিশাত নিযুম ফাস্ট ফুডের দোকানে ১ হাজার টাকা। দেবপাড়া বাজারে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদ উর্ত্তীন খাবার বিক্রির অভিযোগে রিয়াদ ফুড এন্ড বেকারীকে ২০ হাজার টাকা ও আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ হানিফ (অনিক) বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই সিলেট বিভাগীয় কর্মকর্তা আজিজুল হাকিম ও গোপলা বাজার তদন্ত কেন্দ্রের আইসি এসআই আরিফ উল্লাহ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com