বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিবিয়ানা অভিমূখে গ্যাসের দাবীতে আগামী ১২ জানুয়ারীতে লংমার্চ

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে আগামী ১২ জানুয়ারী বিবিয়ানা গ্যাস ক্ষেত্র অভিমূখে সচেতন নাগরিক সমাজের লংমার্চকে সফল করতে গতকাল মঙ্গলবার বিকেল যুক্তরাজ্য প্রবাসী গ্যাস আন্দোলনকারী নেতাদের সমন্বেয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি- হীরাগঞ্জ মধ্য বাজারস্থ রূপালী ব্যাংকের সামনে উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আউশকান্দি সচেতন নাগরিক সমাজের ভারপাপ্ত সভাপতি হাজী শাহনুর আলম। এম এ মুকিত ও শিহাব আহমদের যৌত পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আউশকান্দি সচেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, ডাক্তার আজিজুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী গ্যাস আন্দোলন কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি আবু সুফিয়ান, উপদেষ্টা মোঃ কনর উদ্দিন (জাহিদ), আবুল কালাম (ছোটন), মাওলানা আব্দুল হাকিম, এ. কে আজাদ সোহাগ ও আব্দুল করিম প্রমূখ। সভায় নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে আগামী ১২জানুয়ারী লংমার্চ সফল করার লক্ষে উপজেলার সর্ব সাধারনের সহযোগীতা কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com