শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে টাকা ও কাগজপত্র লুট বাধা দিতে গিয়ে ৪ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
  • ৬১৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে টাকা ও কাগজপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা গিয়ে হামলা ৪ জন আহত হয়েছে। গতকাল সোমবার ভোরের দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের আসু মিয়ার পুত্র আব্দুল আউয়ালের (৪৫) সাথে একই গ্রামের মঞ্জুর আলীর ছেলে শাহজাহান (৩০) সহ কয়েকজন লোকের পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার ভোর পৌনে ৪টার দিকে আব্দুল আউয়ালের ঘরের বেড়ার টিন কেটে কয়েকজন লোক তার ঘরে প্রবেশ করে। এসময় ঘরের লোকজন তাদের বাধা দিলে ঘরে প্রবেশকারীরা হামলা চালিয়ে ঘরে থাকা মূল্যবান কাগজ পত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তাদের হামলায় আব্দুল আউয়ালের স্ত্রী মাসকুরা খাতুন (২০), ভাতিজি রাবেয়া খাতুন (২৬), ভাই মালু মিয়া (৪৭) ও ভাতিজা সারুয়ার মিয়া (৩৬) আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com