শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

এমপি কেয়া চৌধুরী উদ্যোগে বাহুবলে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
  • ৪৩০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার গ্রামে বসে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের টাকা উর্পাজনের পথ বের করে দেয়ার জন্য এমপি কেয়া চৌধুরী’র উদ্যোগে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একমাস মেয়াদী মোবাইল বাসে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে উপজেলার সবকটি ইউনিয়ন থেকে ১৪  জন মেয়ে ও ১০ জন ছেলেসহ মোট ২৪ জন অংশ নিয়েছে। তারা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। সিলেট বিভাগে এ ধরণের প্রশিক্ষণ প্রথম।
আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত মহিলার আসনের এমপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ উপলক্ষ্যে উপজেলা হলরুমে হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন-আমদের দেশের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে থাকলেও সে হারে দক্ষ জনশক্তি বাড়ছে না। তাই জননেত্রী শেখ হাসিনা সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এসব প্রশিক্ষণ পেয়ে  যে কেউ নিজের পায়ে দাড়াতে পারবে। বাহুবলে আজ এ প্রশিক্ষণ শুরু হয়েছে। পরবর্তীতে আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন-এ কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা লেখাপড়ার সাথে ঘরে বসে বৈধ পন্থায় অর্থ উপার্জন করতে পারবে।
সিএস জহিরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com