শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জগলুল চৌধুরী ও রাহাত চৌধুরী স্মরনে নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জবাসীর শোক সভা

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ৫৮৩ বা পড়া হয়েছে

নিউইয়র্ক থেকে বিশেষ প্রতিনিধি ॥ সংবাদপত্র ও টিভি মিডিয়ায় সাংবাদিকতার ক্ষেত্রে জগলুল আহমেদ চৌধুরী যে কৃতত্বের স্বাক্ষর রেখেছেন এতে শুধু তার জন্মস্থান হবিগঞ্জই নয়, গোটা জাতি উপকৃত হয়েছে। দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতায় তিনি এক জীবন্ত কিংবদন্তি। আর স্থানীয় সাংবাদিকতায় এডঃ রাহাত চৌধুরী নির্লোভ সাংবাদিকের প্রতিকৃতি। কীর্তিমান এ দুই সাংবাদিকের অকাল মৃত্যুতে সংবাদপত্র জগতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। গত রোববার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সদ্য প্রয়াত হবিগঞ্জের দুই কৃতি সন্তান বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ শামছুল আলম চৌধুরী রাহাতের মৃত্যুতে এক শোক সভায় বক্তারা এসব কথা বলেন। প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত এ শোক সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির আহ্বায়ক সৈয়দ সহিদুল হক আব্দাল। হবিগঞ্জ প্রেসকÍাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আজাদ-এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত শোক সভায় প্রয়াত দুই সাংবাদিকের কর্ম জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনছারী, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী কুটি, হবিগঞ্জ সদর সমিতির যুগ্ম আহ্বায়ক গাজী রাশেদুর রহমান শিবলী, এএইচএম আখতারুজ্জামান, সৈয়দ আব্দাল হোসেন, রুহেল আলম, আকবর হোসেন স্বপন, আব্দুল ওয়াহেদ, সুফি মিয়া ও আবু কাওছার সমির প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com