মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে একটি সেতু’র জন্য..!

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ৬৩২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার একটি অবহেলিত জনপদের নাম করগাও ইউনিয়নের ছোট সাকোয়া, পরুস্তত্তমপুর ও সর্দারপুর এলাকা। যে গ্রাম গুলোতে প্রায় ৫ হাজার লোকের বসবাস। কমপক্ষে ভোটার রয়েছে ৩ হাজারের কাছাকাছি। গ্রামের মাঝখানে রয়েছে একটি প্রাইমারী স্কুল, একটি মাদ্রাসা, স্থানীয় চেয়ারম্যানের বাড়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস। টুকের বাজার ও গ্রামের মধ্যখানে বয়ে গেছে শাখাবরাক নদী। নদীর ওপারে রয়েছে টুকের বাজারের সন্নিকটে ইউপি উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউপি অফিস এবং আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়। প্রতিদিন শত শত স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী নদী পার হয়ে শিক্ষা প্রতিষ্টানে যেতে হয়। স্থানীয় নারী পুরুষ চিকিৎসা, ইউনিয়ন পরিষদে জরুরী কাজকর্মসহ ব্যবসা-বানিজ্য ও হাটবাজার করতে স্থানীয় বাজার এমনকি নবীগঞ্জ সদরে আসতে হয়। গ্রামে নেই পর্যাপ্ত পরিমানের বিদ্যুৎ ব্যবস্থাও। তার মধ্যে যুগ যুগ ধরে ওই এলাকার ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, নানা শ্রেণী-পেশার অগণিত মানুষ নিত্য প্রয়োজনে নদী পারাপার হতে হয় জীবনের ঝুকি নিয়ে। বিশাল এই জনগোষ্ঠির জন্য ওই নদীর উপরে নেই কোন সেতু। তাদের জীবন বর্ষায় নৌকা এবং হেমন্তে বাশের সাকো নিয়েই আষ্টেপৃষ্টে বাধা। একটি সেতুর অভাবে অবহেলিত এই জনপদের মানুষের দুঃখের যেন শেষ নেই। তাদের দুঃখ, দুর্দশা দেখে মনে হয় তারা স্বাধীন বাংলাদেশের বাহিরে কোন দ্বীপে বসবাস করে আসছে। দীর্ঘদিন যাবৎ এ অঞ্চলের মানুষ স্থানীয় ইউপি পরিষদ সংলগ্ন স্থানে এবং চেয়ারম্যান গেইট নামক স্থানে দু’টি সেতু নির্মাণের জন্য। সেতু দু’টি নির্মাণ হলে ৩টি গ্রামের পাশাপাশি বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বেশ ক’টি গ্রামের হাজার হাজার লোকের চলাচলে সুবিধা হবে। গ্রামের ছেলে-মেয়েদের বিবাহ অনুষ্টানেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। মুর্মুষ রোগী নিয়ে দ্রুত সেতুর অভাবে হাসপাতালে পৌছা সম্ভব না হওয়ায় ভোগান্তির শিকার হয়ে অনেক রোগীকে মৃত্যুও বরণ করতে হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার সীমা নেই। এলাকাবাসী অতিসত্ত্বর সাকোয়া এলাকায় শাখা বরাক নদীতে সেতু নির্মাণের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com