বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিদ্যুত সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে এমপি মজিদ খান ॥ ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়া বর্তমান সরকারের অঙ্গিকার

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে এমপি আব্দুল মজিদ খান বলেছেন, বিদ্যুৎবিহীন আধুনিক জীবন চিন্তা করা যায় না। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে বিদ্যুতের বিকল্প নেই। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়া বর্তমান সরকারের অঙ্গিকার ‘জ্বলছে আলো চলছে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বানিয়াচংয়ে বিদ্যুত সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও ডিজিএম একেএম আজাদ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান খেলু, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, উপজেলা রিপোটার্স ইউনিট এর সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নমীর আলী, পল্লী বিদ্যুত এর এলাকা পরিচালক আজিজুল হক। এর পূর্বে ফিতা কেটে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন এমপি আব্দুল মজিদ খান এবং তার নেতৃত্বে একটি র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com