বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সিএনজি আটকিয়ে যাত্রীদের লাঞ্ছিত টাকা ও মালামাল লুট করেছে দুর্বত্তরা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪
  • ৫৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ করগাঁও পাঞ্জারাই গুমগুমিয়া স্ট্যান্ডের সিএনজি গাড়ি আটকিয়ে দিন দুপুরে যাত্রীদের লাঞ্ছিত করে মালামাল লুটসহ ব্যাপক চাঁদাবজি করেছে পৌর এলাকার গন্ধ্যা গ্রামের ক্ষতিপয় যুবক। এ ব্যাপারের ষ্ট্যান্ড ম্যানাজার থানায় একটি লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ ঘটনার সত্যতা পেয়ে সিএনজি উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যায়।
জানা যায়, গত কিছু দিন পূর্বে সিএনজির দুই চালকের মধ্যে ঝগড়া বাঁধে। এনিয়ে সিএনজি শ্রমিকরা দু’গ্র“পে বিভক্ত হয়ে পড়ে। এক গ্র“পের সিএনজি শ্রমিকরা পূর্বের ষ্ট্যান্ড থেকে প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে যাতায়ত করতে থাকে। কিন্তু পৌর এলাকার গন্ধ্যা গ্রামের ৪/৫জন সিএনজি শ্রমিক তাদের আধিপত্য বিস্তারের জন্য ওই গ্রামের কিছু মাদকসেবী যুবকদের নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের বাসার রাস্তার সামনে কয়েকটি সিএনজি আটক করে ড্রাইভার ও যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দূর্বৃত্তদের হামলায় সিএনজি চালক ওমর, আরশ আলী, বাছিত মিয়া, বাবুল আহত হন। পরে কয়েকজনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিকেলে এসআই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com