বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, বিশ^ায়নের এই যুগে দেশকে এগিয়ে নিতে হলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। হবিগঞ্জ জেলা প্রশাসনের সভাকক্ষে এমএমসি কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম এর উদ্যোগে ও সিলেট ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র সহযোগিতায় ‘স্থানীয় সরকারের উন্নয়নে ডিজিটাল সেন্টার’ শীর্ষক স্থানীয় সরকার সংলাপ” হবিগঞ্জ জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহ ফখরুজ্জামানের পরিচালায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক। সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট এমএমসি’র আঞ্চলিক ব্যবস্থাপক হাবিবুল আলম। এতে প্যানেল আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট আমির হোসেন, সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ।
বক্তব্য রাখেন-জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, দৈনিক সমাচারের যুগ্ম সম্পাদক মোঃ শরীফ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ মামুন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এম কাউছার আহমেদ, এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদ। সভায় গোপায়া, রিচি ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com